রংপুর নগরীর হাজিরহাট এলাকায় বাসচাপায় একজন নিহত হয়েছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে দিনাজপুরগামী একটি বাস হাজিরহাট এলাকা পৌঁছলে রাস্তা পারাপারের সময় পিষ্ট হয়ে সে মারা যায়। এ ঘটনায় রংপুর দিনাজপুর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

কোতয়ালী থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এআই