উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপশহর এলেঙ্গাতে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

জানা যায়, শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত এলেঙ্গাতে বিদ্যুৎ সরবরাহ না থাকায় স্থানীয় যুব সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে স্থানীয় যুবক সোহেল,মামুন,দোলন,লেবু ও বিদ্যুতের প্রচেষ্টায় সোমবার বেলা ১১টায় ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় কয়েক হাজার জনতা।

মিছিলটি এলেঙ্গা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এসে প্রায় ৪০মিনিট মহাসড়কটি অবরোধ করে রাখে।

এসময় রাস্তার দুইদিকে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কালিহাতী থানা পুলিশ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এমকে