কুষ্টিয়ায় চাঁদাবাজী করতে গিয়ে জনতার পিটুনীতে যুবরাজ (৩০) ও সুমন (৩২) নামের ২যুবক আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের বড়ষ্টেশনের সামনে চরমিলপাড়া এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসুত্রে জানা যায়, সকালের দিকে যুবরাজ ও সুমনের নেতৃত্বে ১০-১২ জনের চাঁদাবাজ চরমিলপাড়া এলাকায় চাঁদাবাজী করতে গিয়ে জনতার রোষানলে পড়ে।
এসময় স্থানীয়রা একত্রিত হয়ে তাদের গনধোলাই দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।
এসএইচ





