কুষ্টিয়ার খোকসা থানার পাশের একটি ভাড়া বাড়ি থেকে একটি দেশী শাটারগান ও তিন রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ জব্দ করেছে পুলিশ। বুধবার বিকালে অভিযান চলাকালে আব্দুল মালেক (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, বিকাল ৪টার দিকে থানার পাশে সোবহানের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আব্দুল মালেককে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি শাটারগান ও তিন রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আব্দুল মালেক পাবনার খাসচর এলাকার সোনাই জোয়ার্দারের ছেলে।
কেএইচ





