সিলেটের কোম্পানিগঞ্জে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে কোম্পানিগঞ্জ সড়কের বর্ণি এলাকার কাটাখাল নামকস্থানে এ ঘটনা ঘটে।

কোম্পানিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, রাত ১১টার দিকে এম আর এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস কোম্পানিগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ে।

এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে ২৫ জন যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভার্তি করা হয়েছে বলে জানান তিনি।

কেএইচ