কুষ্টিয়ার দৌলতপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিতলাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক ওবাইদুর রহমান জানান, ছিনতাইয়ের উদ্দেশ্য শিতলাইপাড়া গ্রামের বখতিয়ার রহমান বাচ্চু (৩৫), রাজন (২৫), মন্টু (৩২) ও খাইরুল (৩০) সশস্ত্র অবস্থায় ওই সড়কে অবস্থান নেয়ার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ১টি চাকু, চেইনসহ ধারাল অস্ত্র উদ্ধার করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, ছিনতাই করার উদ্দেশ্যে ৪জন ছিনতাইকারী শিতলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দৌলতপুর-কাতলামারী সড়কে সশস্ত্র অবস্থান কালে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ