বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে আলফা, মাহিন্দ্রা ও অটোরিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে ১ ঘন্টা ব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদী বাস স্ট্যান্ডে মিশুক, টেম্পু, মাহিন্দ্রা ও অটোরিক্সা মালিক ও শ্রমিক সমিতির উদ্দ্যেগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় মহাসড়কে অবরোধের কারণে দূর-পাল্লার সকল যান চলাচল বন্ধ ছিল। উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শিপন মোল্লা বলেন, মহামান্য হাইকোর্ট মহাসড়কে ৩ চাকার টেম্পু, মিশুক, আলফা, মাহিন্দ্রা, ইজিবাইক মহাসড়কে চালাচলে নিষেধাজ্ঞা জাড়ি করার কারণে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচী নেওয়া হবে বলেও তিনি জানান।
এসময় আরো বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খবির উদ্দিন হাওলাদার, টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক শাহিন শরীফ, মটর সাইকেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রইসুল ইসলাম রিয়ন প্রমুখ।
এআই





