সিলেট মহানগর যুবদল নেতা কামরুল হাসান শাহীনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই সড়কের কলবাখানি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট বিমানবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) গৌসুল হোসেন বলেন, দেশব্যাপী অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে তিনটি মামলায় পলাতক ছিলেন শাহীন।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কেএইচ