দেশের অন্যতম বৃহৎ নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জিওএইচ গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।

সূত্র জানা যায়, দুপুরে কারখানার জিওএইচ গোডাউনের বাইরে আবর্জনার স্তুপে প্রথমে আগুন লাগে। পরবর্তীতে এ আগুন গুদামে রক্ষিত কাঠের স্তুপে গিয়ে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয়  তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমেদ হোসেন কারখানায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

এম আর