বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, যুবকেরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর।
আজ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ এলাকায় আয়োজিত বিজয় দিবস প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন কালে এ কথা বলেন।
হাজারীবাগ উত্তর থানার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আজকের তরুণ যুবকেরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর। সুতরাং তাদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থ্যতা অপরিহার্য বিষয়। সুস্থ্য সবল মানুষই পারে সকল কাজে একনিষ্ঠভাবে কর্মস্পৃহা নিয়ে সম্মুখে এগিয়ে যেতে।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও হাজারীবাগ উত্তর থানা আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে পুরস্কার প্রদানের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শেখ শরিফ উদ্দিন, মহানগরী মজলিশে শুরা সদস্য ও হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী আকন্দ, হাজারীবাগ উত্তর থানা সেক্রেটারী মাহফুজ আলম, থানা কর্মপরিষদ সদস্য এডভোকোট জোবায়দুর রহমান, শহীদুল ইসলাম সোহেল, মেহরাজ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত দেশ গঠনে ব্যক্তির নৈতিকতা বৃদ্ধির সাথে সাথে তাদের দায়িত্ববান দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে সুখি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর পতাকাতলে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বোভৌমত্ব রক্ষা ও মানুষের কল্যাণে সবসময় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ধ্বংসকারীদের মোকাবেলায় যুবকদের সজাগ দৃষ্টি রেখে এবং অতন্দ্র প্রহরী হয়ে মাতৃভূমি বাংলাদেশকে আগলে রাখতে হবে।
তিনি বলেন, সমৃদ্ধ দেশ গড়তে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে। তিনি সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে আত্মনিয়োগ করার উদাত্ব আহবান জানান।
ডেমরাঃ
ডেমরা থানা উত্তর জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও ডেমরা উত্তর থানার আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা উত্তর সেক্রেটারি মাও মিজানুর রহমান ও বায়তুলমাল সেক্রেটারী দেলোয়ার হোসেন প্রমুখ।
পল্টনঃ
পল্টন থানা জামায়াতের উদ্যোগে চলমান শৈত্যপ্রবাহে সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. আব্দুল জব্বার। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি শাহীন আহমদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ওমর ফারুক, খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান শাহীন প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
এএস





