রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৫৭টি ককটেল এবং ২ কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারের এ ঘটনা ঘটে।
জানা গেছে, মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি আলীরোডের পাশ থেকে এগুলো উদ্ধার করে র্যাব-৫। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
ককটেল ও গান পাউডার উদ্ধারের ঘটনাটি স্বীকার করেন র্যাব-৫'র অপারেশন অফিসার খালেদা আক্তার। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
জেইউ, ইআর, এসএমএ





