গাজীপুরে জামায়াতের দুইকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার দিনগত রাতে তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক দুইজন হলেন- আমজাদ হোসেন (৩৫) ও মিনহাজ উদ্দিন (৩২)।
পুলিশ জানায়, এর মধ্যে জামায়াত নেতা আমজাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলনে জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক আমির হোসেন জানান, আটক দুই জামায়াত নেতা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন বলে অভিযোগ পাওয়া উঠেছে।
সোমবার রাতেও তারা জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে সাংবাদিক পরিচয় দেন। এসময় কথা-বার্তায় সন্দেহ হলে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
এমকে





