রাজধানীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় নূরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মৃত মজলিশ খানের ছেলে। তিনি মহাখালীতে একটি ড্রেজার কোম্পানিতে চাকরি করতেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, সকালে নারায়ণগঞ্জের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন।
মহাখালীগামী বাসে উঠার জন্য কদমতলী থানার শ্যামপুরে রানী স্টিলমিলের সামনে রাস্তাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নূরুল ইসলাম।
এসএম





