লিবিয়ার চলমান সহিংস সংঘর্ষে আরও দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- নরসিংদীর জাহাঙ্গীর মনির ও যশোরের মিলন। এর আগে দেশটির বেনগাজিতে ৩০ জুলাই দু‘জন বাংলাদেশি নিহত হন।

নিহত ৪ জনের মৃতদেহ দ্রুত দেশে পাঠাতে কাজ করছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, লিবিয়ার রাজধানী ত্রিপলির সিররাজ এলাকায় চলমান সহিংস সংঘর্ষে বুধবার জাহাঙ্গীর মনির ও মিলন নামে দু’জন বাংলাদেশি নিহত হন।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই