গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ফুটপাত দখল নিয়ে স্থানীয় ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিন দোকানদারসহ ৮ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মোট ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

গুলিবিদ্ধ তিন দোকানমালিক হলেন- আনোয়ার হোসেন (৩৫), মো. সমীর (৩৫) ও এরশাদ আলী (৪৫)।

 

আহতরা হলেন- ইজ্জদ আলী (৪৫), মোরশেদ আলম (৪৫), ইসলাম কসাই (৪৫), আবুল হোসেন (৪০), নুরুজ্জামান (৩৫), সোহাগ (৩৩), মো. শাহিন ও মো. ভুট্টু (৩০)।

 

তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল ইসলাম জানান, বিকাল থেকে ওই এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে স্থানীয়রা গুলির শব্দ পান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

জেএ