রাজধানীর সুবজবাগ এলাকায় সিটি করপোরেশনের গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সবুজবাগের বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই যুবকের একজনের বয়স ২৫ এবং অপরজনের ২২ বছর হবে।
মোটরসাইকেল আরোহীরা দ্রুত বেগে যাওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, নিহত যুবকদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
এমবি





