ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. হাসানুল ইসলাম বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক (উপসচিব) ড. মো. জিয়াউদ্দিন ‘National ICT Infra-Network for Bangladesh Government Phase-ll (Info Sarker)’ শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মান্নান সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. সাইদুর রহমান সেলিম যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম কবীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক, বিআরটিসি- এর ডেপুটি জেনারেল ম্যানেজার (উপসচিব) কাজী গোলাম তৌসিফ বিআরটিসি- এর জেনারেল ম্যানেজার (হিসাব), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) আবুল কালাম খান উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মহিবুল হোসাইন তথ্য কমিশনের পরিচালক এবং বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) আলী রেজা মজিদ ‘বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমির নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

তথ্য কমিশনের পরিচালক (উপসচিব) মো. আবদুল করিম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মোখলেসুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম ফজলুল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. নাসির উদ্দিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক পদে বদলির আদেশাধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. হুমায়ুন কবীর শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলির আদেশাধীন উপসচিব বেগম সালমা মমতাজ খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম মাহমুদা খাতুন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিটিআরসি-এর পরিচালক পদে বদলির আদেশাধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম নুরুন আক্তার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক পদের বিপরীতে দায়িত্ব পালনের নিমিত্তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব মো. আবদুল মজিদকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

কেএইচ