রাস্তা ও ফুটপাতের জায়গা দখলমুক্ত করতে দোকান মালিকদের প্রতি আলটিমেটাম দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এক সপ্তাহের মধ্যে অবৈধ দখল থেকে না সরলে ডিএনসিসির ভ্রাম্যমাণ মোবাইল টিম রাস্তায় রাস্তায় ঘুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান মেয়র।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক ডিএনসিসি আয়োজিত মতবিনিময় সভাপতিত্ব করেন মেয়র আনিসুল হক। ঢাকা উত্তর সিটি করপোরেশন
এলাকার বিভিন্ন বাজার ও দোকান মালিক সমিতির নেতারা এই আলোচনায় অংশ নেন।
সভায় মেয়র আনিসুল দোকানদারদের উদ্দেশ্যে বলেন, “আমরা আইনি ঝামেলায় যেতে চাই না। মামলায় আপনারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। দোকানের বাইরে এক ইঞ্চিও মালামাল বাইরে রাখতে পারবেন না। আপনাদের যতটুকু জায়গা বরাদ্দ আছে। তার বাইরে এক ইঞ্চিও রাখার কোনো অধিকার নেই।”
মেয়র বলেন, “আমি রাতে ঘুরে ঘুরে দেখেছি যে অধিকাংশ দোকানের ব্যবসায়ীরাই নির্দিষ্ট জায়গার বাইরে রাস্তার ওপর মালামাল রেখে ব্যবসা করছেন। পাবলিক স্পেস মুক্ত করতে আমরা আপনাদের সাহায্য চাই।”
এআই





