যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম ইউনুস আলী। তার বাবার নাম ওসমান আলী। তার বাড়ি মেহেরপুরের মুজিবনগরে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইউনুস আলী ২০১২ সালে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এই কারাগারে আসেন। শুক্রবার রাতে তিনি অসুস্থ হলে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, ইউনুস আলীর একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজা হয়। সাজা হওয়ার পর তাকে মেহেরপুর কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানন্তর করা হয়।

ঢাকা. ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ