মাগুরা সদর উপজেলার ছোনপুর মাঠ থেকে গতরাতে ফকরুল (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ ৩দিন আগে সাদা পোষাকে একদল লোক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
এদিকে মাগুরা সদর থানা পুলিশ জানায়-গতরাত ২ টার দিকে সদর উপজেলার ছোনপুর গ্রামে মাঠের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায় । এ সময় সেখান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পরে সকালে তার পরিবারের সদস্যরা তাকে জগদল গ্রামের নুরুল শেখের ছেলে ফকরুল হিসেবে সনাক্ত করে। নিহতের স্ত্রী কাজল বেগম অভিযোগ করেন গত বুধবার সন্ধ্যায় ফকরুলকে একই গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে আসে সাদা পোষাকের একদল লোক। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
সাইফুল্লাহ/জেড





