সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

একটি কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ। এতে আরও ১৮ জন আহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

সদর থানা সাব ইন্সপেক্টর মোকাররম ঘটনা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের ওই বাস কাভার্ডভ্যানটিকে ওভারটেক করার সময় ফেঞ্চিগেটই এলাকায় সংঘর্ষে জড়ায়। এসময় দুটি গাড়িই উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যান তিন বাসযাত্রী। আহত হন অন্তত ১৯ জন। এদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

জেড