দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের প্রতিবাদে ডাকা হরতালের প্রথম দিনে পাবনায় অনেকটা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা।
এছাড়াও পাবনা-ঢাকা মহাসড়ক ও ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের কয়েকটি স্থানে পিকেটিং করে হরতাল সমর্থকরা। এর বাইরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকেই পাবনা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকনপাট।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলায় অতিরিক্ত পুলিশ ও র্যাহব মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বিজিবি সদস্য।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





