প্রস্তাবিত গণবিরোধী বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কম ও কর আরোপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
সোমবার সকালে গাজীপুর মহানগরীর সেক্রেটারি আহমদ ইমতিয়াজের নেতৃত্বেগাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিশাল মিছিল বের করে গাজীপুর শিবির।
এসময় মিছিলটি মহাসড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তেব্যের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আহমদ ইমতিয়াজ বলেন শিক্ষা বিরোধী বাজেট পেশ করে সরকার শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিয়ে ছিনিমিনি শুরু করেছে তা ছাত্রজনতা কখনোই মেনে নেবে না। অবিলম্বে শিক্ষাখাতে বাজেট বাড়াতে হবে ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ১০% ভ্যাট বন্ধ করতে হবে।
অবিলম্বে সরকারকে শিক্ষার সুষ্ট পরিবেশ তৈরি করার আহবান জানান শিবির সেক্রটারি। পড়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিছিল শেষ হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরীরর সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অফিস সম্পাদক ফজলুল হক নোমান,অর্থ সম্পাদক মিজানুর রহমান,মানবউন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া,কলেজ ও ফাউন্ডেসন সম্পাদক আরিফ রব্বানী,প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম,প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইআর





