কুষ্টিয়ার কুমারখালীতে একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিক অখিল পোদ্দারকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বেধড়ক মারধর করেছে পুলিশের এএসআই আবুল কালাম আজাদ।

মঙ্গলবার রাত সোয়া ৯টায় দিকে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ার সাংবাদিকরা থানা ঘেরাও করে রাখে।

জানা যায়, মঙ্গলবার রাতে অখিল পোদ্দার কুষ্টিয়া থেকে নিজ বাড়ি খোকসায় যাচ্ছিলেন। এসময় কুমারখালীর জিলাপিতলা এলাকায় আসার পর এএসআই আবুল কালাম আজাদ তার গতিরোধ করে পরিচয় জানতে চায়। তিনি সাংবাদিক পরিচয় দিলে ওই এসআই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে থানায় আটকে রাখে।

এ খবর জানাজানি হলে কুষ্টিয়ার সাংবাদিকরা থানায় চত্ত্বরে জড়ো হয়। পরে তাকে ছেড়ে দেয়া হয়। বর্তমানে তিনি কুমারখালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এদিকে ঘটনার পর থেকে কুমারখালী থানার এএসআই আবুল কালাম আজাদ গা ঢাকা দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর