সৌদি আরবে এ বছর হজ করতে গিয়ে গত ৪ দিনে আরও ৯ জন বাংলাদেশি হাজী মারা গেছেন।
সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্য মতে নিহত মুসল্লিরা হলেন- মুন্সীগঞ্জ জেলার লতিফ সিকদার, বয়স ৭৭, পাসপোর্ট নম্বর- বিকে ০২২৭৫৮৯। গাইবান্ধা জেলার মাজেদা বেগম, বয়স ৬৬, বিএম ০৬৬৯৮৭৩। চাঁদপুর জেলার মো. ইদ্রিস আলম বেপারী, বয়স ৭২, বিপি ০১৪১৭২১। কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগার মো. আবু তাহের নূরী, বয়স ৬১, বিএল ০৯০৮৯৮১।
এছাড়া, কুমিল্লা জেলার মির্জা আবুল কাসেম, বয়স ৬০, বিজে ০৯২৮৮৮১। ময়মনসিংহ জেলার মাহমুদ, বয়স ৭১, বিএম ০০৪২৯২৬। ঠাকুরগাঁও জেলার মো. আফাজ উদ্দিন, বয়স ৬৫, বিজে ০১৬০৬৫৪। চুয়াডাঙ্গার আহমদ হোসেন, বয়স ৭৩, বিএম ০৫১০৬৮৪ ও বরিশাল জেলার শেখ খলিলুর রহমান, বয়স ৭১, বিকে ০৪০৮৯২৮।
গত মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার এই ৪ দিনে মক্কা নগরীতে বিভিন্ন অসুস্থতার কারণে এই ৯ বাংলাদেশি মারা যান।
সৌদি আরবে এবার হজ করতে এসে সর্বশেষ আজ শনিবার পর্যন্ত ৪৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৪ জন।
এমবি





