বিএনপি ও জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে সীতাকুণ্ড থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হবে।
জেএ





