পঞ্চগড়ে বাসের ধাক্কায় একটি ইজিবাইকের চালকসহ নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দারিয়েছে। গুরুতর আহত একজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে সদরের মাগুরবাড়ি চৌরাস্তা এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এই তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার চেকরমারি গ্রামের ইজিবাইক চালক রফিক (২৮), সদর উপজেলার বদিনাজোত গ্রামের আকবর আলী (৭২), তার স্ত্রী নুরিমা (৬৫), তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের লাবু ইসলাম (২৫), তার স্ত্রী নববধূ মুক্তি (১৯), সদর উপজেলার রায়পাড়া গ্রামের মাকুদ হোসেন (৪৩) ও সাহেবজোত গ্রামের নারগিস বানু (৪২)।

নিহতদের লাশপ্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কাজী পরিবহনের একটি বাস তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় পাঁচ জন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। পঞ্চগড় ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করছে।

পঞ্চগড় ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে তিনিসহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যান। তিনি সেখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেন। এদের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ। এই ঘটনায় নিহতদের মধ্যে মোট চারজন পুরুষ ও তিনজন নারী।

দুমড়ে যাওয়া ইজিবাইক পুলিশ কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, “বাস ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৭ জন নিহত হয়েছেন।”

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, মিনিবাসটিকে পুলিশ জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমবি