সিলেটে ছাত্রদলের দু'গ্রুপে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় এক ছাত্রদল নেতা আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ফাজিলচিশতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের জামান গ্রুপের ১০-১৫ নেতাকর্মী রাতে ফাজিলচিশত তারাদিনের সামনে মিজান গ্রুপের কর্মী জহুরকে ছুরিকাঘাত করে।
পরে রাত ৯টার দিকে মিজান গ্রুপের নেতাকর্মীরাও ফাজিলচিশতে এসে জামান গ্রুপের নেতাকর্মীদের খুঁজতে থাকে। তাদেরকে না পেয়ে শুভেচ্ছা হেয়ার কাটিংয়ে হামলা ও ভাঙচুর চালায়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই শাহ মোবাশ্বির আলী।
এআর





