ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৫২ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিও রয়েছে।
শুক্রবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা শিল্পী এই তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ থানা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তালিকায় শীর্ষে রয়েছে কোতোয়ালি মডেল থানা ও মুক্তাগাছা। দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিশাল এবং তৃতীয় অবস্থানে রয়েছে হালুয়াঘাট ও নান্দাইল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কোতোয়ালি ও মুক্তাগাছা থানায় নয়জন করে, ত্রিশালে আটজন এবং হালুয়াঘাট ও নান্দাইলে ছয়জন রয়েছে।
এর বাইরে ভালুকা থানায় চারজন, গফরগাঁওয়ে তিনজন, ফুলপুর ও গৌরীপুর থানায় দুজন করে এবং ঈশ্বরগঞ্জ, পাগলা ও ফুলবাড়িয়ায় একজনকে করে মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এমএনজে





