গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা জামালপুরগামী একটি কমিউটার ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে শ্রীপুর থানা ও রেলওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তারা বলছে, ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে সোমবার বিকেল সাড়ে ৫টায় দাঁড়িয়ে থাকা জামালপুরগামী একটি কমিউটার ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পাঁচ যাত্রী দগ্ধ হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন-উল কাদের জানান, এ ধরনের সংবাদ শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলতে পারব।

রেলওয়ে পুলিশের জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদান মিয়া জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়ে এ বিষয়ে মন্তব্য করতে পারব।
ইআর/জেআই