যশোরের মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি হবি চৌধুরী ওরফে হবি ডাকাতকে সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদ পেয়ে শুক্রবার ভোর রাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা হবি ও তার সহযোগী লিটনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, আটককৃত হবির বিরুদ্ধে হত্যা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। শুক্রবার সকালে হবি ও লিটনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





