পৌর নির্বাচনে ভোট শুরুর আধা ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের চন্দনাইশের দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্র দুটি হলো গাছবাড়িয়া স্কুল ও আফলাতুন কেন্দ্র।
বুধবার সকাল ৮টায় কেন্দ্র দু’টিতে ভোট শুরুর পরপরই নৌকা মার্কায় সিল মারার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
রিটার্নিং অফিসার সানজিদা শারমীন জানান, ভোট শুরুর পরপরই কেন্দ্রগুলো বন্ধ করে নৌকা মার্কায় সিল মারার অভিযোগ পেয়ে সেখানে যাই। অভিযোগের সত্যতা মেলায় কেন্দ্র দু’টিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
আগাম সিল মেরে ব্যালট পেপার ঢোকানোর ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্নি এ তথ্য জানিয়েছেন।
এদিকে, চন্দনাইশ ছাড়াও দেশের আরো কয়েকটি স্থানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মাদারীপুরের কালকিনি পৌরসভার দুটি কেন্দ্র, কুমিল্লার বরুড়া পৌরসভার একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
এআই, কেবি/এমএ





