সিলেটের বিশ্বনাথে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রফিক মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছে অনন্ত আরো ১০ জন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর খাসজান গ্রামের রফিক মিয়া ও রইছ আলী লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়াসৎপুর খাসজান গ্রামের মৃত আবদুল মুতলিবের ছেলে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হোসেনজানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত রফিক মিয়াকে রাত ৯টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছেন- সৎপুর খাসজান গ্রামের মৃত আইয়ুব উল্লার ছেলে রইছ আলী (৬৫), ইউনুছ আলী (৬০) ও ইউনুছ আলীর স্ত্রী নেবারুন নেছা (৪০)।
এআর





