রাজধানীর ফার্মগেটে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়  এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর নিজাম জানান, গাড়ির ধাক্কায় অজ্ঞাত ওই যুবক গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরণে কালো রঙের প্যান্ট ও সবুজ ফুল হাতা গেঞ্জি ছিল।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]