এসএ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন মাহমুদ মীম পুলিশি হামলায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুরের কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে দুই দফা হামলার শিকার হন তিনি।
টেলিভিশনটির অপর এক প্রতিবেদক বাতেন বিপ্লব টাইমনিউজবিডিকে জানান, পরীবাগের বাসা থেকে দুপুরের দিকে তিনি অফিসে যাচ্ছিলেন। এ সময় কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে রাস্তা পারাপার নিয়ে কনস্টেবল বিজয় হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালাহউদ্দিন মাহমুদের উপর ওই কনস্টেবল চড়াও হন। এ সময় আরও কয়েকজন কনস্টেবল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক যোগে হামলা চালায় তার উপর। রাইফেলের বাট দিয়ে তার হাত ও পিঠে আঘাত করে তারা। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলেও পুলিশ সদস্যরা সে সুযোগ দেয়নি। তারা সালাহউদ্দিন মাহমুদকে সোনারগাঁও হোটেলের পেছনে নিয়ে যায়। সেখানে আবারও তাকে পেটায় ওই পুলিশ সদস্যরা।
আহত সাংবাদিক সালাউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বলে জানাগেছে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসআর[/b]