রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত- শিবিরের নেতাকর্মীরা। এসময় পুলিশ শর্টগানের গুলি ছোড়ে।

বুধবার দুপুর ১২টায় দিকে নগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করে দলটি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবাহান জানান, হজ ও তবলিগ জামাত নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যের প্রতিবাদেবুধবার দুপুর ১২টার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। মিছিলটি অলকার মোড়ে গিয়ে সমাবেশ করে শেষ হয়। সমাবেশ শেষে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় কাদিরগঞ্জ মহিলা কলেজের সামনে তাদের পুলিশ বাধা দেয়। এসময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শর্টগানের গুলি ছোড়ে। এসময় কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি।

জেআই