ভোলায় মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে ২৪ জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢালচরে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা দক্ষিণ জোনের কোস্টগার্ডের লে.জাহাঙ্গীর আলম জানান, চট্রগ্রামের কুতুবদিয়া থেকে আসা আল্লাহ মালিক নামে একটি ট্রলার ডুবে যায়। এসময় ট্রলারের ২৪ জেলে ঢালচরের মেঘনায় মাছ শিকার করছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে প্রচণ্ড বাতাসে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা নিখোঁজ হন। কোস্টগার্ডের একটি টিম দুর্ঘটনা কবলিত ট্রলার উদ্ধারের জন্য রওয়ানা হয়েছে। ঢালচরের মৎস্য আড়তদার রহিম আলী জানান, ট্রলারটি উল্টে গিয়ে এখনো ভাসমান অবস্থায় রয়েছে।
কেএইচ





