২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সাথে যুক্ত হওয়া সপ্তাহব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তরার দক্ষিণখান এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
মহানগরী সাহিত্য সম্পাদক শাহীন সরকারের নেতৃত্বে মিছিলটি দক্ষিণখান রেলক্রসিং থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে দক্ষিণখান থানা সভাপতি, উত্তরখান থানা সভাপতি, তুরাগ থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা ‍উপস্থিত ছিলেন।

ইআর