গাজীপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাহার আলম জানান, সকালে হোতাপাড়া এলাকায় ওই মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ময়মনসিংহগামী একটি ট্রাক সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এরং ঘটনাস্থলেই হেলপার মারা যান। চালক পালিয়ে গেছে।
কেএইচ





