দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৪তম, গত বছর এ অবস্থান ছিল ১৬তম।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ তথ্য প্রকাশ করে।
টিআইবি’র প্রতিবেদনে বলা হয়, মোট একশ’ স্কোরের মধ্যে বর্তমানে বাংলাদেশের স্কোর ২৫। যা গত বছর ছিল ২৭।
২০১৩ সালে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় নিচের দিক থেকে ওই অবস্থান ছিল ১৬তম। আর একশ’র মধ্যে মোট স্কোর ২৭ পেয়ে বিশ্বের ১৭৭টি দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার দিক দিয়ে সূচকে ৮ ধাপ এগিয়ে ১৩৬ তম অবস্থানে ছিল বাংলাদেশ।
সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। আর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সোমালিয়া ও উত্তর কোরিয়া যুগ্মভাবে শীর্ষে রয়েছে।
এর পরই রয়েছে সুদান ১৭৩তম (স্কোর ১১), আফগানিস্তান ১৭২তম (স্কোর ১২), দক্ষিণ সুদান ১৭১তম (স্কোর ১৫), ইরাক ১৭০তম (স্কোর-১৬) তুর্কিমেনিস্তান ১৬৯তম (স্কোর ১৭) ও উজবেকিস্তান, লিবিয়া এবং ইরিত্রিয়া ১৬৬তম (স্কোর ১৮)।
উল্লেখ্য, সূচক স্কেলের ০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণার মাপকাঠিতে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসন প্রতিষ্ঠিত দেশ বলে ধারণা করা হয়।
এএইচ, কেবি





