ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল কাদের (৬০) মারা গেছেন।

শনিবার (১৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, শুক্রবার রাতে মুক্তাগাছা উপজেলার শিবপুর এলাকায় মসজিদে নামাজ শেষে ময়মনসিংহ-জামালপুর সড়ক পার হচ্ছিলেন আব্দুল কাদের। এ সময় অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে মাথায় আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

ওএফ