দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের একজন ও শিবিরের চারজন কর্মী রয়েছে।
ইআর





