পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার গজালিয়া বাজারে আগুনে ২১টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গজালিয়া বাজারের মো. শহীদুল্লাহর চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশের অন্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

লামা থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘একটি বন্ধ চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা অন্য দোকানে ছড়িয়ে পড়ে।’

এ দিকে ঘটনার পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেএইচ