মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউপির ভাটরা গ্রাম থেকে জামায়াতের দুই মহিলা কর্মীকে রোববার দুপুরে তাদের বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন ভাটরা গ্রামের নূর মহম্মদের স্ত্রী রুপালী বেগম (৪০) ও একই গ্রামের মৃত তফসীর উদ্দিন মাস্টারের স্ত্রী মুক্তা পারভীন (৪০)। জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।

মহম্মদপুর থানার ডিউটি অফিসার এএসআই আশরাফ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

জেএ