গাজীপুরের কালিয়াকৈরস্থ ওয়ালটন মাইক্রোটেক্স করপোরেশনের সামনে গাড়িচাপায় রানা (৩৫) নামে ওই কারখানার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চন্দ্রা-নবীনগর মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রানা কারখানায় যাচ্ছিলেন। কারখানা গেটের সামনে পৌঁছলে নবীনগর থেকে চন্দ্রাগামী তিতাস পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মো. দাউদ জানান, নিহত রানার বাড়ি টাঙ্গাইলে বড়টিয়া এলাকায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
এআর





