সিলেটে পারাইরচক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
সোমবার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এআই/





