গাইবান্ধা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিন অফিস সহকারীকে ব্যাংকে আটক করে মারপিট ও হত্যার চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ব্যাংক ব্যবস্থাপকসহ ১০ জনের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহসিনুল হক মঙ্গলবার দুপুর ২ টার সময় তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে রবিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম তাসকিনুল হক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জামিন প্রাপ্তরা হলো, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিউর রহমান, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখা ব্যবস্থাপক   আয়েশ উদ্দিন, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন, সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব হোসেন, কনস্টেবল সাদ্দাম হোসেন, সাইমুম, শাহিনুর,আবদুল্লাহ, বাবলু ও আইয়ুব আলী।

আসামি পক্ষের আইনজীবী শামছুল আলম প্রধান এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। বিচারক তাদের ১৬ জুলাই পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

এসএইচ