ব্রাহ্মণবাড়িয়ার দুই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত রয়েছে। পৌরসভা নির্বাচন চলাকালীন কেন্দ্রে ককটেল হামলা এবং প্রিজাইডিং অফিসারকে লাঞ্চিত করার ঘটনায় ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো কাউতলী শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ৯টার দিকে পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত ঢুকে ভোটের সরঞ্জাম লুট করে।
এসময় বাধা দিলে মারধরের শিকার হন প্রিজাইডিং অফিসার মঞ্জুর হোসেন।
মঞ্জুর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ভোট গ্রহণ শুরু হবে।
এদিকে কাউতলী শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাছির উদ্দিন জানান, ভোট চলাকালীন সকাল ১০ টার দিকে কেন্দ্রের দো-তলায় মহিলা বুথে পরপর দুটি ককটেল ছোড়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে ভোট গ্রহন স্থগিত করা হয়েছে।
এসএম





