কক্সবাজার জেলা শহরের কলাতলী নতুন জেলগেইট রুটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রিন লাইন বাসের ধাক্কায় আশিকা সুলতানা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই সহোদর।
নিহত শিশু একই এলাকার রশিদ আহম্মদের মেয়ে। সে পালস তায়ামা ইন্টিগ্রেটেড স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হল নতুন জেলগেইট এলাকার শামসুল আলমের মেয়ে রুমি আক্তার (৮) ও তার সহোদর উর্মি আকতার (৬)। তারা একই স্কুলের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী। নিহতের লাস কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর থানার এসআই ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চালক পলাতক থাকলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
মাসুম/নাজিব





