গাজীপুর কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরনে জিন্সের প্যান্ট ও গোলাপি রংয়ের গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, সকালে দেওলিয়াবাড়ি দীঘির পাড়ে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
পরে সকাল ৮ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে ওই যুবককে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ওই স্থানে ফেলে গেছে।
এমকে





